সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ফাঁকা গুলি | চ্যানেল খুলনা

নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ফাঁকা গুলি

বাকলিয়ার বলিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলিও চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ। অন্যদিকে বিএনপির আহতরা হলেন-ছাত্রদল নেতা ইউনুস এবং নুরুদ্দিন।

আওয়ামী লীগের দাবি, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে তাদের দুইজন আহত হন।

অন্যদিকে বিএনপির দাবি, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের দুই নেতাকে আহত করেন।

এদিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক বাংলানিউজকে বলেন, রেজাউল করিমের প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দুইজনকে আহত করেন। আমরা পাল্টা প্রতিরোধ করেছি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, ডা. শাহাদাতের পক্ষে যুবদলের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দুইজনকে আহত করেছে। তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তারা ককটেল ফাটিয়েছে, গুলিও করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।