সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি | চ্যানেল খুলনা

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আয়োজন করে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) – পারায়ণ প্রকল্পে অপরাজেয় বাংলাদেশ। সোমবার সকাল ১০টায় রূপসা ঘাট (ফেরিঘাট মোড়) থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন শামিমা সুলতানা শিলু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী।

শোভাযাত্রায় নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের নানা বার্তা তুলে ধরা হয়। পরে কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুতুল নাচ পরিবেশন করা হয়। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা সবাইকে এমন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন

দাকোপে দলিতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।