সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা | চ্যানেল খুলনা

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

শুধু নামের মিলের কারণে চেক প্রতারণার মামলায় ভুলভাবে চার মাস কারাভোগ করা মামুন মিয়া ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা পেয়েছেন। মামলার বাদী প্রতিষ্ঠান বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড এ অর্থ প্রদান করে ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে উভয় পক্ষ আপসনামা দাখিল করলে বিচারক তানিয়া সুলতানা লিপি তা গ্রহণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের একটি ৩২ লাখ টাকার চেক প্রতারণা মামলায় প্রকৃত আসামির পরিবর্তে একই নামের কারণে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি নরসিংদী থেকে মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে আদালত গত ১৯ মে তাকে মামলা থেকে অব্যাহতি দেন এবং পরদিন কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর ক্ষতিপূরণ দাবি করলে বাদী প্রতিষ্ঠান ৩০ লাখ টাকা প্রদান করে এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে আশ্বাস দেয়। এরপর মামুন মিয়া বাদীপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।