সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান | চ্যানেল খুলনা

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় নয়নতারার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। শাহরুখের পর এবার সালমানের নায়িকা হলেন তিনি। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার সালমান খান আর দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। তাঁদের নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক ভামশি পেডপাল্লি। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’।

শনবিার (১৮ এপ্রিল) মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। মূল কাজ শুরু হবে আগামী আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, নতুন এ সিনেমায় সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। নয়নতারার চরিত্রটিকেও বেশ শক্তিশালী এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হবে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনীল কাপুর ও দক্ষিণি অভিনেতা অরবিন্দ স্বামী।

এসভিসি ৬৩ সিনেমার মাধ্যমে প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন জাতীয় পুরস্কারজয়ী তেলুগু পরিচালক ভামশি। দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্যের পর তাঁর বলিউডের এই প্রজেক্ট ঘিরে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মনে। এর আগে তিনি ‘ইয়েভাডু’, ‘ওপিরি’, ‘মহর্ষি’, ‘ভারিসু’সহ বেশ কিছু হিট সিনেমা বানিয়েছেন। এসভিসি ৬৩ প্রযোজনা করছেন জনপ্রিয় তেলুগু প্রযোজক দিল রাজু। সালমান, ভামশি ও দিল রাজু—এই ত্রয়ী মিলে বিশাল বাজেটের অ্যাকশন ড্রামা উপহার দিতে যাচ্ছেন।

এদিকে এই সিনেমার কাজ শুরুর পাশাপাশি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সালমান। আগে এই সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। মুক্তির কথা ছিল এ মাসেই। তবে সিনেমার নামের পাশাপাশি চিত্রনাট্যে একাধিক দৃশ্যে বদল আনা হয়েছে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, আগে সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। ৪০ শতাংশ শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।