সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৬ মে) সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাতের প্রস্তুতি সফল করার জন্য সকল সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, কোরবানিতে নগরবাসীর সুবিধার্থে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতেই নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিষ্কার করবে। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসক আরও বলেন, বেলা দুইটা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদীপথেও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।