সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক | চ্যানেল খুলনা

ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়াগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক তাজিনদার সিং ভারতের পাঞ্জাব প্রদেশের লদিহানা চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিংয়ের ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চাকরির সুবাদে ভারতীয় নাগরিক তাজিনদার সিং দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামের মুস্তাফার ভাড়া বাসায় মা মঞ্জিলে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান। ঘরে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিলে। অপর আরেকটি শিশু দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটি মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে গণপিটুনি দিয়ে ঘরে আটক করে রাখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্রীমঙ্গলে এক বাসাবাড়ি থেকে সাপ উদ্ধার

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

রংপুর শহরে প্রতি কিলোমিটারে অর্ধশতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।