সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৈনিক আমার সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত | চ্যানেল খুলনা

দৈনিক আমার সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত

মাগুরা জেলার শালিখা উপজেলার কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগে ঘুষ বাণিজ্যের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক আমার সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মোঃ মিরাজ আহমেদ স্হানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

আহত সাংবাদিক মিরাজ জানান, শুক্রবার বিকালে শালিখার কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগে অনিয়ম এবং অর্থ বাণিজ্যের বিষয়টি জানতে পেরে সংবাদ সংগ্রহ করতে গেলে স্হানীয় আকবর মোল্যা, জাকির মোল্যা, খলিল মোল্যা ও আকবরের ভাই আমার উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরো জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ফারুক হোসেন, স্কুল পরিচালনা পরিষদের সদস্য আকবর মোল্ল্যা মিলে এই নিয়োগ বাণিজ্য সিন্ডিকেট পরিচালনা করছে।

এই ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।