সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে করোনা টিকার বুস্টার ডোজ পেলেন ৩ লাখ ৮১ হাজার ৯৬৭ জন | চ্যানেল খুলনা

দেশে করোনা টিকার বুস্টার ডোজ পেলেন ৩ লাখ ৮১ হাজার ৯৬৭ জন

করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত দেশে তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৫৪ হাজার ৯৯৬ জনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৪৫ জন এবং নারী ১৯ হাজার ৬৫১ জন রয়েছেন।
এর আগে গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট তিন লাখ ২৬ হাজার ৯৭১ জনকে। ফলে এখন পর্যন্ত মোট তিন লাখ ৮১ হাজার ৯৬৭ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।
এছাড়াও এদিন দেশব্যাপী নয় লাখ ৯১ হাজার ৬০ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৮০ লাখ ৫১ হাজার ৬৮৩ জন।
একইসঙ্গে এদিন তিন লাখ ২৩ হাজার ৭৮০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৪৫ লাখ নয় হাজার ১৫ জন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।