সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির | চ্যানেল খুলনা

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “এরই মধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দলের একান্ত অনুগত কর্মীদের বসিয়েছে।

“এ ছাড়া জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ‘ক্যাডার’ ও নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।”

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরের মাসদাইরে কেন্দ্রীয় ইদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে এসব বলেন তিনি।

একদলীয় শাসন নিয়ে অতীতের কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, “ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। অর্ধবছরও ক্ষমতায় থাকতে পারেননি। সুতরাং একদলীয় শাসন এদেশের মানুষ মেনে নেবে না।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।