সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে করোনা নির্মূলের পূর্বাভাস | চ্যানেল খুলনা

দেশ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে করোনা নির্মূলের পূর্বাভাস

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের তথ্য ও করোনাভাইরাসের জীবনচক্র বিশ্লেষণ করে দেশভিত্তিক ভাইরাস নির্মূলের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে এসইউটিডি-ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নামের একটি প্রতিষ্ঠান। এসআইআর (সাসপেক্টবল-ইনফ্লেক্টেড-রিকভারড) মডেল নামের এই ডাটাবেসে গবেষকরা জানিয়েছে, বাংলাদেশে ৯৭ শতাংশ করোনার নির্মূল হবে ১৯ মে ’র মধ্যে। হয়তো সংক্রমণ ছড়ানোও বন্ধ হয়ে যাবে এ সময়ে। আর ৯৯ শতাংশ নির্মূল হবে ৩০ মে এবং আগামী ১৫ জুলাই হবে সম্পূর্ণ বিনাশ।
বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের তথ্য ও ভাইরাসের জীবনচক্র বিশ্লেষণ করে দেশভিত্তিক করোনা নির্মূলের সম্ভাব্য তারিখ নির্ধারণে এ পূর্বাভাস তৈরিতে গবেষকরা ‘মিলান বাতিস্তা’ কোড ও বিশ্বের বিভিন্ন দেশের ২৫ এপ্রিল পর্যন্ত সংগৃহিত তথ্য ব্যবহার করেছেন।
এতে করোনা ভাইরাস সংক্রমণ মুক্তির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বের ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে। ৯৯ নির্মূল হবে শতাংশ ১৭ জুন এবং শতভাগ নির্মূল হবে ৯ ডিসেম্বর।

বিশ্বের বিভিন্ন দেশে করোন নিমূলের পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ১২ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৪ মে। এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২৭ আগস্ট।

ইতালিতে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৮ মে । ৯৯ শতাংশ নির্মূল হবে ২১ মে। দেশটিতে করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২৫ আগস্ট।

এ মডেল অনুযায়ী যুক্তরাজ্যে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ১৬ মে, ৯৯ শতাংশ ২৭ মে এবং শতভাগ নির্মূল হবে ১৪ আগস্ট।

স্পেনে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৪ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ১৬ মে এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ৭ আগস্ট।

ফ্রান্সে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ৬ মে, ৯৯ শতাংশ ১৮ মে এবং শতভাগ নির্মূল হবে ৫ আগস্ট।

রাশিয়ায় ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ২০ মে। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৮ মে এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ২০ জুলাই।

এ মডেল অনুযায়ী ভারতে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে ২১ মে, ৯৯ শতাংশ ১ জুন এবং শতভাগ নির্মূল হবে ২৬ জুলাই।

পাকিস্তানে ৯৭ শতাংশ করোনাভাইরাস নির্মূল হবে এ বছরের ৯ জুন। ৯৯ শতাংশ নির্মূল হবে ২৩ জুন এবং করোনাভাইরাস সম্পূর্ণ নির্মূল হবে এ বছরের ১ সেপ্টেম্বর।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।