সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দীঘিনালায় ওয়ার্ড আ.লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

দীঘিনালায় ওয়ার্ড আ.লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. শাকিলের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৯ নং ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে মেরুং ইউয়িনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান রহমান কবির রতন।

মেরুং ইউনিয়নের চেয়ারম্যান রহমান করিব রতন বলেন, ব্যক্তিগত কাজে শাকিল রেংকার্য্য এলাকায় যান। রাতে তার মারা যাওয়ার খবর পাই। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকা হতে ওয়ার্ড আ.লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।