সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার দিঘলিয়ায় করোনার উপসর্গ নিয়ে ইউসুফ আলী খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম জানান, ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন।
সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলা সদরের খেজুরবাগান এলাকায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।