সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়া উপজেলার সেনহাটি মোঃ ইব্রাহিম খলিল এর বাড়িতে পেট্রোল বোমা হামলা | চ্যানেল খুলনা

দিঘলিয়া উপজেলার সেনহাটি মোঃ ইব্রাহিম খলিল এর বাড়িতে পেট্রোল বোমা হামলা

বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি রেজার রোড আদর্শ গলি নামক স্থানে মোঃ ইব্রাহিম খলিল (৩৩), পিতা- মোঃ জয়নাল আবেদীন সেনহাটি রেজার রোড, এর বাড়িতে অজ্ঞাত নামা ব্যক্তিরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে উক্ত বাড়িতে থাকা একটি মোটরসাইকেল আংশিক পুড়ে যায় এবং বাড়ির একটি রুমের ভিতর আগুনের ফুলকি গিয়ে একটি খাটের সামান্য ক্ষতি হয়েছে। এ বিষয়ে উক্ত ইব্রাহিমের পরিবারের অভিযোগ, অজ্ঞাত সন্ত্রাসী বাহিনীর (৭/৮) জন মিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রাজনৈতিক,নির্বাচন কেন্দ্রীক না খমতার লড়াই এ বিষয় জানতে চাইলে দিঘলিয়া ..

দিঘলিয়া উপজেলার সেনহাটি মোঃ ইব্রাহিম খলিল এর বাড়িতে পেট্রোল বোমা হামলা
দিঘলিয়া প্রতিনিধিঃ গত ২২-০৪-২১ইং দিবাগত রাত আনুমানিক ০২ঃ৩০ ঘটিকার সময়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি রেজার রোড আদর্শ গলি নামক স্থানে মোঃ ইব্রাহিম খলিল (৩৩), পিতা- মোঃ জয়নাল আবেদীন সেনহাটি রেজার রোড, এর বাড়িতে অজ্ঞাত নামা ব্যক্তিরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে উক্ত বাড়িতে থাকা একটি মোটরসাইকেল আংশিক পুড়ে যায় এবং বাড়ির একটি রুমের ভিতর আগুনের ফুলকি গিয়ে একটি খাটের সামান্য ক্ষতি হয়েছে। এ বিষয়ে উক্ত ইব্রাহিমের পরিবারের অভিযোগ, অজ্ঞাত সন্ত্রাসী বাহিনীর (৭/৮) জন মিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি রাজনৈতিক,নির্বাচন কেন্দ্রীক না খমতার লড়াই এ বিষয় জানতে চাইলে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন আমরা খবর পাওয়া মাত্র ঘটনা স্থল পরিদর্শন করেছি, তদন্তর পর বিস্তারিত বলা যাবে।
দিঘলিয়া থানা ওসি তদন্ত রিপন কুমার সরকার জানান ঘটনা স্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছি তদন্তর পর বলা যাবে।এ রিপোর্ট লেখা প্রর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

সম্প্রতি সেনহাটী ইউনিয়ন একটা আতংকের জনপদ হিসাবে পরিগনিত হচ্ছে।আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী একটি মহল দুই শিবিরে বিভক্ত হয়ে উভয়ের ঘাড়ে ভর করে এই সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে ধারনা করছেন সচেতন মহল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।