সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের পুত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকারীকে আটক করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল হোসেন। তিনি জানান, শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আলামিন তার নিজ বাড়ির আঙিনায় বের হলে, তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়।

এসআই জামিল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—আলামিনের বর্তমান স্ত্রীর প্রাক্তন স্বামী মোঃ আসাদুল (৩৮) ঝিনাইদহ থেকে এসে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে। আসাদুলের পূর্বের স্ত্রীকে আলামিন বিয়ে করায় আসাদুল দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ কারণে পূর্ব পরিকল্পিতভাবে ভোরবেলায় সুযোগ বুঝে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে আলামিনের মরদেহ উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহের কাজ করছে। এছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, আলামিন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পেশাগতভাবে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামির দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন, এবং আসাদুলকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।