সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাদীর সাথে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু | চ্যানেল খুলনা

দাদীর সাথে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

দাদীর সাথে শরণখোলায় বেড়াতে এসে বাথরুমের দেয়ালের উপর থেকে পড়ে লিজা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের মিলন খাঁনের কন্যা লিজা দাদী পারুল বেগমের সাথে শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার খাঁনের বাড়িতে গত ১৭ ফেব্রুয়ারী বেড়াতে আসে। ১৯ ফেব্রুয়ারী সকালে ওই বাড়ির কয়েক শিশুর সাথে খেলতে গিয়ে বাথরুমের দেয়ালের উপর ওঠে অসাবধানতা বশত পা ফসকে নিচে পড়ে যায়। এতে পা ও মাথায় গুরুতর আঘাত পায়। পরে দেলোয়ার হোসেন শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার নাদিরা নওরীন বলেন, তার মাথায় প্রচন্ড আঘাতের কারনে রক্তক্ষরণ হয়েছে। ধারনা করা হচ্ছে আঘাত জনিত কারনে শিশুটির মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি জেনেছি ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।