সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক | চ্যানেল খুলনা

থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় মো. রায়হান (২৬) নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, এক সময় রায়হান হাটহাজারী কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে জামায়াতের কোনো পদে নেই।

মডেল থানার ওসি বলেন, আজ দুপুর ২টার দিকে থানায় ঢুকে রায়হান আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় আটক দু’জনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখন পুলিশ তাকে এ কাজ করতে নিষেধ করে। এ সময় তিনি পুলিশের ওপর হামলা চালান। এবং পুলিশের কাজে বাধা দিলে তাকে আটক করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।