সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তেলিগাতিতে নৌকার সমর্থনের ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার-১ | চ্যানেল খুলনা

এলাকায় বিক্ষোভ প্রতিবাদ সভা

তেলিগাতিতে নৌকার সমর্থনের ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার-১

বাগেরহাটের মোরেলগঞ্জে তেলিগাতি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোর্শেদা আক্তারের সমর্থীত ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থনকারিরা। এ ঘটনায় শনিবার থানায় মামলা দায়ের হয়েছে। মতিউর রহমান নামের একজন গ্রেফতার হয়েছে। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

মামলার বিবরনে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোর্শেদা আক্তারের কর্মীরা সভা শেষে পোষ্টার লিফলেট নিয়ে এলাকায় ফেরার পথিমধ্যে এতিমুল্লা নামক স্থানে বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সমর্থনকারি পিকলু সরদারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল পরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালায়।
এ সময় তাঁতীলীগ নেতা আঃ হালিম খান(৩৫), যুবলীগ নেতা মনিরুল ইসলাম শেখ (৩২), সলেমান খান (৪০), আবুল কালাম শান্ত(৪০), হানিফ খান (৩৮), উজ্জল শেখ (২০), মনিরুল ইসলাম (৪০), মো. মিরাজ হোসেন(৩২) কে পিটিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। হামলাকারিরা এ সময় ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করে। তাৎক্ষনিক ওই রাতেই জখমীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুত্বর জখম আঃ হালিম খানের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় নৌকা প্রতিকের প্রার্থী মোর্শেদা আক্তার বাদি হয়ে পিকলু সরদারকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

এ দিকে এ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়ে শনিবার সন্ধ্যায় তেলিগাতি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকিব, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান অপু, মহিলা আওয়ামীলীগ নেত্রী শারমিন আক্তার শিখাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

মোর্শেদা আক্তার বলেন, বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সাথে বহিরাগত জামাত-বিএনপি সমর্থিত লোকেরা পরিকল্পিতভাবে তার নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার ও এলাকায় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার লক্ষে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ওই রাতেই তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মতিউর রহমান হাওলাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।