সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

তেরখাদায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদা উপজেলার গোলাম মোস্তফা মোল্লা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শতকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে অপর চার আসামির মধ্যে মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখকে তিন বছর এবং সুরুজ শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার ২০ আসামির মধ্যে ১১ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলার নয়া বারাসাত গ্রামের গোলাম মোস্তফা মোল্লাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন আসামিরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন তার ছেলে মো. মিলন মোল্লা বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ এ মামলার রায় দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।