সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সরাসরি কৃষকের কাছ থেকে সেনাবাহিনীর সবজি ক্রয় | চ্যানেল খুলনা

তালায় সরাসরি কৃষকের কাছ থেকে সেনাবাহিনীর সবজি ক্রয়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : করোনায় বিপাকে পড়া সাতক্ষীরায় কৃষকের কাছ থেকে পাঁচ মন সবজি ক্রয় করলেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৫ মে) সকালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকজন কৃষকের কাছ থেকে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা এই সবিজ ক্রয় করেন।
সাতক্ষীরায় অনুকূল আবহাওয়ায় এবার প্রচুর সবজি উৎপাদন হয়েছে। কিন্তু করোনার কারণে অবরুদ্ধ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপুল এই সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কৃষকদের আর্থিক ক্ষতি লাঘব করতে সরাসরি মাঠ থেকে সবজি কিনছে যশোর সেনানিবাস। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষকরা।
যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, যশোরের সেনা সদস্যদের জন্য প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে সেই চাহিদা মেটানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকা থেকে এক মাস সবজি কেনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো জানান, কৃষকরা যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলতঃ সেজন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।