সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সজিনা গাছ থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় সজিনা গাছ থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় সোবহান ফকির (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার বাড়ির পাশর্^বর্তী এলাকার বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত মরা দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। প্রায় আড়াই মাস আগে ঐ বৃদ্ধের স্ত্রীও মারা যায়। সেই শোকে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই ছিল।
এদিকে প্রায় ২৮ বছর আগে ঐ বৃদ্ধের পিতা মোহর আলী ফকিরের লাশও একই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।