সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখেী সংঘর্ষ নিহত ২ আহত ১ | চ্যানেল খুলনা

তালায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখেী সংঘর্ষ নিহত ২ আহত ১

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটর সাইকেল আরোহী । নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মোঃ জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মোঃ আবু তালেব (৭০)।

রবিবার( ১৬ জানুয়ারি) আনুমানিক বিকালে ৪ টা সময় খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটি (যার নম্বর- খুলনা মেট্রো- জ- ১১- ০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ রিপের্টি লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঐ তিন মেটর সাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখেী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।