সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে ডাচ্ বাংলার নাসির পুলিশ হেফাজতে | চ্যানেল খুলনা

তালায় ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে ডাচ্ বাংলার নাসির পুলিশ হেফাজতে

তালায় ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট নাসিরউদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রশাসন তাকে পুলিশের হাতে সোপার্দ করে।
জানা যায়, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৪০ জনকে ভিজিডির ভাতার টাকা প্রদান করে আসছে সরকার। কিন্তু তালার খলিলনগর ২২৩ ভাতাভোগীর ভাতার টাকা প্রদানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট নাসিরউদ্দিন এই টাকা প্রদানে নানা ছলচাতুরি করে। এক সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তরা বিষয়টি জানতে পেরে অনুসন্ধান করে। বিষয়টির সত্যতা পেয়ে নাসিরকে উপজেলা প্রশাসন গ্রাহকের টাকা পরিশোধে সময় বেধে দেয়। গত ২৩ মার্চ বুধবার নাসির গ্রাহকের ২ লক্ষ টাকা পরিশোধ করে। বাকি টাকা ৪ এপ্রিল সোমবার পরিশোধ করার কথা থাকলেও তিনি ২ লক্ষ ৭৫ হাজার টাকা পরিশোধ করে। খলিলনগর ইউনিয়নের ও ইসলামকাটি ইউনিয়নের গ্রাহকদের ৭ লক্ষ ১৩ হাজার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় উপজেলা প্রশাসন তাকে পুলিশ হেফাজতে দেয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তিনি দির্ঘদিন ধরে গ্রাহকের টাকা নয়-ছয় করে আসছেন আমরা বুঝতে পেরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছি। গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আমরা হেফাজতে রেখেছি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস বলেন, সরকারের প্রদত্ত ভাতার টাকা তিনি গ্রাহককে দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।