সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় তুলা চাষীদের প্রশিক্ষণ ও মাঠ দিবস | চ্যানেল খুলনা

তালায় তুলা চাষীদের প্রশিক্ষণ ও মাঠ দিবস

তালা প্রতিনিধিঃ তালায় সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ-১ এর আওতায় তুলা চাষের কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে
প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চুকনগর ইউনিট ও তুলা উন্নয়ন বোর্ড যশোর
জোনের আয়োজনে বুধবার সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ও তুলা চাষী মোঃ নজরুল
ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোডের্র উপ-পরিচালক
কৃষিবিদ জাফর আলী। চুকনগর ইউনিটের কটন ইউনিট কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের
পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের প্রধান তুলা
উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ কুতুব উদ্দীন, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির বিন
আলম, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তুলাচাষী আব্দুল
করিম ফকির প্রমুখ। এ সময় মাঠ দিবসে ৪০ জন ও প্রশিক্ষণে ৩০ জন চাষী মিলে মোট ৭০ জন
তুলা চাষী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।