সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় চুরি ও হুমকি মামলার আসামী আটক | চ্যানেল খুলনা

তালায় চুরি ও হুমকি মামলার আসামী আটক

সাতক্ষীরা তালায় চুরি, ক্ষতিসাধন ও হুমকি প্রদান মামলার অন্যতম আসামী সঞ্জিত রায় (৩২) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার চরগ্রামের অসিত রায়ের পুত্র। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে তালা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, চরগ্রামের সঞ্জিত রায়, তার পিতা অসিত রায় ও মাতা সুচিত্রা রায়সহ ৪/৫ জন দূর্বৃর্ত্ত গত ১৬ মার্চ ভোরে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে একই এলাকার হরিদাস মালাকারের বাড়িতে অনধিকার প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি ও ২০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করে। এ ঘটনায় ভূক্তভোগি হরিদাস মালাকার বাদী হয়ে ১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর ধারায় তালা থানায় এজাহার দাখিল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে মামলাটি রেকর্ড করে। উক্ত মামলার অন্যতম আসামী সঞ্জিত রায়কে আটক করে পুলিশ।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।