সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫ | চ্যানেল খুলনা

তালায় ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে। এঘটনায় ৪ জনকে আটক করেছে তালা থানা পুলিশ। আহতরা হলেন হরিহরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ছাত্তার শেখ (৫৫) ও গফফার শেখ (৪৫), মৃত শেখ আবুল খায়েরের ছেলে শেখ আতিকুর রহমান জনি (৩৪), মুনসুর শেখের ছেলে আজমীর শেখ (৩২) ও ছাত্তার শেখের ছেলে সুজন শেখ(২৫)। এর মধ্য থেকে ছাত্তার শেখের অবস্থা অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হরিহরনগর গ্রামের সুলতান শেখের ছেলে এবাদুল শেখ জানান, একই এলাকার সাইদ সরদার, বান্টু সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে ঘের সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে জমির পাশে পেয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে ৫ জন আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
এদিকে উক্ত ঘটনায় তালা থানা পুলিশ খবর পেয়ে গোলাপ নবী সরদারের ছেলে বিল্লাল সরদার(৩৫), মোক্তার শেখের ছেলে বান্টু শেখ(৩৫), আব্দুল হাকিম সরদারের ছেলে সাদ্দাম সরদার(৩০), আব্দুল হাকিম সরদারের ছেলে ফটিক সরদার(৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।