সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় গাাছের সাথে এ কেমন শত্রুতা ! | চ্যানেল খুলনা

তালায় গাাছের সাথে এ কেমন শত্রুতা !

তালা প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরা তালায় দেওয়ানীপাড়ায় প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রতিপক্ষের লাগানো ৬টি শিশু গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত একই এলাকার মৃত এলাইবক্স মোড়লের ছেলে দিদার মোড়ল । ভুক্তভোগী ঐ ব্যাক্তি হলেন দেওয়ানীপাড়া গ্রামের মৃত মকছেদ বিশ্বাসের ছেলে মফিজুল ইসলাম ।
মফিজুল ইসলাম জানান, উপজেলার দেওয়ানীপাড়া বাজার সংলগ্ন নিজের জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগান তিনি। হঠাৎ বুধবার সকালে তার জমিতে লাগানো কচু গাছ ওঠানোকে কেন্দ্র করে পাশের জমির মালিক দিদার মোড়লের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার প্রভাবশালী দিদার মোড়ল লোকজন ডেকে এনে নিজের ক্ষমতা প্রমাণের জন্য প্রকাশ্য দিবালোকে ভুক্তভোগী মফিজুল ইসলামের লাগানো ৬টি শিশু গাছসহ ছোট বড় আরও কয়েকটি গ্রাছের মুন্ড থেকে কর্তন করে। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিষেধ করলেও তাতে কোন কর্নপাত না করে নিজেকে এলাকার সবথেকে প্রভাবশালী দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন দিদার মোড়ল। বিষয়টি তালা উপজেলা নির্বাহী অফিসার ভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন মুফিজুল ইসলাম ।
এব্যাপারে অভিযুক্ত দিদার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।