সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় খাসজমি নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় খাসজমি নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

রিয়াদ হোসেন :: সাতক্ষীরার তালায় খাসজমি ও উত্তরাধিকারের অধিকারসমূহ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘আমার’ প্রকল্পের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্যে ও লক্ষ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের আমার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর। এ সময় উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, আমার প্রকল্পের মনিটরিং ও ইভোলিয়েশন অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, লিগ্যাল এইডের এড. মেজবাউর রহমান, তালা ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, পাটকেলঘাটা ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ বদরুজ্জামান, জাতপুর ব্র্যাঞ্চ ম্যানেজার শুধাংশু শেখর হালদার ও মাঠকর্মী বায়জিদ হোসেন প্রমুখ। কর্মশালায় সরকারি খাস জমির সঠিক বন্টন, নারীর প্রতি সমতা ও সম্পত্তির ন্যায্য প্রাপ্তিতে অধিকার, সমাজের ভাতাভোগিদের সহায়তা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলােচনা করা হয়। উক্ত কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।