সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ! | চ্যানেল খুলনা

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ!

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এর পর রাতে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে। বিকাল পর্যন্ত এঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।