সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কঠোর অবস্থানে সেনাবাহিনী : ৭ জনকে জরিমানা | চ্যানেল খুলনা

তালায় কঠোর অবস্থানে সেনাবাহিনী : ৭ জনকে জরিমানা

চ্যানেল খুুলনা ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা তালা উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২এপ্রিল) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী টহল দিচ্ছেন দিনভর। কেউ যাতে অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করেন এ জন্য এ টহল জোরদার করা হয়।
সামাজিক দূরত্ব না মানায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ৭ জনকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের জনশূন্য হয়ে পড়েছে ব্যাস্ততম উপজেলা বাজারগুলো ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজনে ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেননা। বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুবই কম। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।
এদিকে করোনো সংক্রমণ রোধে তালা থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।