সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ! | চ্যানেল খুলনা

তালায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ!

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত মা মোছাঃ ছবিজান বেগম (৮০) ১৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি তালা উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে বিরোধ চলছিল। সে আমাদের বাড়ি হতে বাহির হওয়ার পথ বেড়া দিয়ে ঘিরে রেখে ৭ মাস ধরে অত্যাচার করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মিমাংশা করতে পারেনি। সে কাহারো কথা মানতে চায় না। গত ১১ নভেম্বর দুপুরে আমি বাড়ি হতে বের হওয়ার সময় সে আমাকে মারধর করে। এসময় মা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সে ও তার স্ত্রী রোজিনা বেগম তাকেও মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করি। পরবর্তীতে অবস্থার অবন্নতী হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, এই রুগীর চিকিৎসা করাতে হলে ঢাকায় নিতে হবে। অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা করাচ্ছিলাম। বুধবার ভোররাতে বাড়িতে তার মৃত্যু হয়।

এরআগে মারামারির ঘটনায় তালা থানায় বিল্লাল বাদি হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামী করে মামলা দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্তরা পলাতোক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।