সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে ডিজিটাল আইনে মামলা | চ্যানেল খুলনা

তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে ডিজিটাল আইনে মামলা

ইউটিউব ও জুম মিটিংয়ে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ নেতাকর্মীকে আসামি করে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা দায়ের করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের নামীয় ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও ১৬ ডিসেম্বর ২০২০ সালে আপলোড করেন সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন যা জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক।

এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে। বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে।

মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই এলাহী।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।