সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ | চ্যানেল খুলনা

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’।

এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। পরে খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

কাউসার আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কনটেন্ট বানিয়ে আলোচনায় আসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।