সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র | চ্যানেল খুলনা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারা ঢাবির মোর্তজা মেডিকেল সেন্টারে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজ জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন মেসুত ওজিল।

জানা গেছে, তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।