সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সন্তানদের ফিরে পেতে পিতার রিট | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সন্তানদের ফিরে পেতে পিতার রিট

ডুমুরিয়ার প্রকৌশলী শাহিদুজ্জামান বাপ্পী ও চিকিৎসক আমিনা জান্নাত পিয়া দ¤পতির তালাক হয়ে যাওয়ার পর তাদের দুই সন্তান কার কাছে থাকবে এ নিয়ে চলছে টানাটানি। তারা দুই জনই ওই সন্তানের দাবি করে আসছেন। এদিকে সন্তানদের নিজের কাছে রাখতে ঢাকার উচ্চ আদালতে মামলা করেছেন শাহিদুজ্জামান বাপ্পী। বৃহ¯পতিবার এ মামলার শুনানি হবে।
মামলা সূত্রে জানা গেছে, জার্মান প্রবাসী প্রকৌশলী এম এম শাহিদুজ্জামান বাপ্পী ও চিকিৎসক আমিনা জান্নাত পিয়ার বিয়ে হয় ২০০৬ সালের ২৬ অক্টোবর। প্রকৌশলী এম এম শাহিদুজ্জামানের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। আমিনা জান্নাত পিয়া খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী প্রধান ও কেশবপুর শহরের একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে রয়েছেন। তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।
এ দম্পতির ঘর আলো করে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সাফওয়ান আরসাল ও ২০১৫ সালের ৪ জানুয়ারি সা সালের ২৪ ডিসেম্বর এ দম্পতির তালাক হয়ে যায়। এরপর থেকেই দুই ছেলে সন্তান তাদের নানা-নানির কাছেই রয়েছে। তারা দু’জনেই অন্যত্র বিয়ে করে করেছেন। এদিকে ওই দুই ছেলেকে প্রকৌশলী শাহিদুজ্জামান তার কাছে রাখতে উচ্চ আদালতে গত ৪ জানুয়ারি মামলা করেন। এ মামলার শুনানি হবে বৃহ¯পতিবার। সাফওয়ান আরসালের বর্তমান বয়স ১০ বছর ও সামিন আহনাফের বয়স ৭ বছর।
এ বিষয়ে এম এম শাহিদুজ্জামান বাপ্পী বলেন, আমার ছেলে সন্তান দুটি তার নানা-নানির কাছে রয়েছে। প্রতি মাসে সাফওয়ান ও আহনাফের ভরণ পোষণের জন্য তাদের নানা আবুল হোসেনের ব্যাংক একাউন্টে ২২ হাজার টাকা করে পাঠানো হয়। শাহিদুজ্জামান বাপ্পী অভিযোগ করে বলেন, ‘গত দুই মাস ধরে আমার সন্তানদের সঙ্গে দেখা কিংবা যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাদের ভবিষ্যতের কথা ভেবেই আমার কাছে রাখতে চাই।
চিকিৎসক আমিনা জান্নাত পিয়ার বাবা আবুল হোসেন খানের মুঠোফোনে যোগাযোগ করে হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।এই মামলার আইনজীবী শিশির মনির বলেন, সন্তানদের অভিভাবকক্ত চেয়ে উচ্চ আদালতে যে মামলা
করেছিলেন তার শুনানি হবে বৃহ¯পতিবার। বাবা-মা ও দুই ছেলেকে আদালত হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশের আইন অনুযায়ী ছেলে সন্তানদের বয়স ৭ বছর হলে বাবার অধীনে থাকে। এক্ষেত্রে সন্তানদের মতামতও নেওয়া হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট এস এম জাকির হোসেন বলেন, যার কাছে থাকলে সন্তানের সর্বোচ্চ কল্যাণ হবে আইনের বাধ্যবাধকতা না থাকলে তার কাছে থাকারই অনুমোদন দেয় আদালত।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।