সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনার হরিনটানা থানার কৈয়া বাজার এলাকায় মসজিদের বারান্দা থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ডালিম গাজি।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৫টার দিকে জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের মাথায় ইটের আঘাতের চিহ্ন দেখতে পায়। পাশ থেকে একটি রক্তাক্ত ইটও উদ্ধার করা হয়েছে।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার পর সিআইডি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

খুলনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় আটক ৫ জেলে কারাগারে

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।