সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল আটক | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল আটক

গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সচেতনতা সভা, অভিযান, বাজার, মাছ ঘাট, আড়ত পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ডুমুরিয়ায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ শেষ হচ্ছে আজ। আজ রাত ১২.০০ টার পর জেলেরা পূর্বের ন্যায় আবার নদীতে মাছ ধরতে পারবেন।  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত ২২ দিনে মাছ ঘাটে ৪৫টি পরিদর্শন, বাজারে ২৩৭ পরিদর্শন, আড়তে ৮৮টি পরিদর্শন, নদী ও বাজারে, ২৪টি অভিযান ও ৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সব অভিযান ও মোবাইল কোর্ট হতে ৭৪ লক্ষ টাকা মূল্যের ৩.৭ লক্ষ মিটার অবৈধ জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ১২ টি মামলা হয় এবং ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সর্বত্র ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় এ সময় নিষিদ্ধ ছিলো। ইলিশের প্রজনন ক্ষেত্র ভদ্রা, ঘ্যাংরাইল ও হরি নদীতে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ ছিলো। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় রাত-দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শেখ মাহতাব হোসেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।