সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান

শেখ মাহতাব হোসেন:: ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে অবৈধভাবে চলছে ওষুধের দোকান। এসব দোকানের বেশির ভাগেরই কোনো লাইসেন্স নেই। ফার্মাসিস্ট ছাড়াই চলছে এগুলো। কোনো দক্ষতা ছাড়াই ওষুধ বিক্রির ও চিকিৎসকের দায়িত্ব পালন করছেন অনেক দোকান মালিক। এসব কারণে অনেক সময় রোগীরা ঝুঁকিতে পড়ছেন। উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, খর্নিয়া, আটলিয়া, মাগুরা ঘোনা, শরাফপুর, সাহস গুটুদিয়া, শোভনা, ভাণ্ডারপাড়া, রংপুর, মাগুরখালী ও ডুমুরিয়া সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে হাট-বাজারে গড়ে উঠেছে লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন এসব ওষুধের দোকান। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে কয়টি লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ফার্মেসি আছে তার সঠিক তথ্য দিতে পারেনি ড্রাগিস্টস মালিক সমিতি।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি গৌর কিশোর রায় জানান, অনেক ফার্মেসি লাইসেন্স করে নবায়ন এবং ফার্মাসিস্টের জটিলতার কারণে অনেকে লাইসেন্স করতে পারছে না। তাই তিনি দ্রুত ফার্মাসিস্টের জটিলতা অবসানের জোর দাবি জানান। উপজেলা সদরের? ডুমুরিয়া বাজার, খর্ণিয়া বাজার, চুকনগর বাজার, আঠারো মাইল বাজার, শাহাপুর বাজার, রঘুনাথপুর বাজার, পুকড়া বাজার, আমভিটা বাজার ও শরাফপুর বাজার ঘুরে দেখা গেছে, ওষুধ ব্যবসায়ীরা দোকানে বসে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক ফার্মেসির মালিক জানান, ড্রাগ লাইসেন্স পাওয়াটা বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে। তাই লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রয় করছি। কোনো ধরনের সমস্যা হয়নি এখনো। যদি বেশি সমস্যা হয় তাহলে ঘুষ দিয়ে হলেও লাইসেন্স বানিয়ে নিতে হবে। ১৯৪৬ সালের ড্রাগস রুল অনুযায়ী এসব ফার্মেসিতে ওষুধ মজুত, প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন জানান, শিগগিরই উপজেলার লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ফার্মেসিগুলোতে ঔষধ প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।