সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ২ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত এবং দুই জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড় ও বরাতিয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড থেকে একটি ভ্যান যোগে ইজিবাইক চালক ডুমুরিয়া গ্রামের শরিফুল ইসলাম তার ৮ মাস বয়সী শিশু পুত্র ইব্রাহিম কে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি পাজেরো জীপ গাড়ি (খুলনা মেট্রো ঘ ১১- ০১৬০) ডুমুরিয়া মহিলা কলেজ মোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ
হারিয়ে ভ্যানটির সাজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়লে শিশুটি সহ আরো দুই জন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপর দিকে বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া নামক স্থানে যাত্রীবাহি অজ্ঞাত নম্বর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নড়াইল জেলার সদর থানা এলাকার রনি বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চুকনগর-খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, গুরুত্বর আহত দুইজন যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাজেরো গাড়ীটি জব্দ করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে। নিহত দু'জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।