সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় টিসিবি’র পণ্য সংরক্ষণের অপরাধে দোকান মালিককে জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় টিসিবি’র পণ্য সংরক্ষণের অপরাধে দোকান মালিককে জরিমানা

খুলনা ডুমুরিয়ায় মুদি দোকানে টিসিবি’র পণ্য  সংরক্ষণের  অপরাধে দোকান মালিক মোবারক শেখকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরঘোনা ইউনিয়ন’র দক্ষিন আরশনগর গ্রামের মানোয়ারা স্টোর নামক দোকানে। উপজেলা  সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় দোকানে টিসিবি’র বোতলজাত ৩৪ লিটার সয়াবিন তেল,৩৪ কেজি মসুর ডাউল ও ৬কেজি চিনি পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানোয়ার ষ্টোরের স্বত্তাধিকারী মোবারক শেখকে  (৫) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে মোবারক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দোকানে সংরক্ষিত টিসিবি’র বোতলজাত ৩৪ লিটার সয়াবিন তেল,৩৪ কেজি মসুর ডাউল ও ৬কেজি চিনি জব্দ করে, মাগুরঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল’র কাছে হস্তান্তর করা হয়েছে।
টিসিবির পণ্য  কিভাবে ডিলার ব্যাতিরিক্ত সাধারণ দোকানদারের কাছে গেল, সে জন্য ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল’র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তাহলে, ইউপি সদস্য ও টিসিবি ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল বলেন কিভাবে টিসিবির পণ্যগুলো মুদি দোকানে আসলো সেটা খতিয়ে দেখা হবে।এবং যারা প্রকৃত দোষি তাদেরকে খুজে আইনের আওতায় আনা হবে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন মাগুর ঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।