সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় ডুমুরিয়া অফির্সাস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, বক্তব্য রাখেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা সম্প্রসারণ মৎস্য অফিসার মোঃ আব্দুল কাদের, টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস, আশিকুর রহমান প্রমুখ ‌‌।

আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিবছরের ন্যায় এবারও ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত উদ্‌যাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
এ বছর ৫ টি ক্যাটাগরিতে ৫ জন ডুমুরিয়া উপজেলা হতে সফল মাছচাষির পুরস্কার পাচ্ছেন এবং জেলা পর্যায়ে ২ জন চাষি পুরস্কার পাচ্ছেন। কার্প জাতীয় মাছচাষে জেলা পর্যায়ে পুরস্কার পাচ্ছেন এজাজ আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডুমুরিয়া, খুলনা ও পাবদা মাছ চাষে মোঃ বেনজির হোসেন, খলশি, ডুমুরিয়া। অন্যদিকে ডুমুরিয়া উপজেলায় শোলমাছ চাষে মাদারতলার লক্ষ্ণী মন্ডল, গলদাচাষে বড়ডাঙ্গার জয়প্রকাশ বিশ্বাস, বাগদা চাষে রোদাঘরার তবিবুর রহমান, কার্পমাছচাষে থুকড়ার
শাহদাত হোসেন এবং এসপিএফ রেনু প্রতিপালনে গোলাপদাহের বিবেক চন্দ্র মন্ডল পুরস্কার পাচ্ছেন।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক বলেন ডুমুরিয়া উপজেলায় ১০ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে ২৫ হাজার মেট্রিকটন মাছ উৎপাদিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।