সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ^ খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তা, ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। উত্তরণ আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আইসিভিজিডি প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ ও খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা। সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন জাতিসংঘ বিশ^ খাদ্য কর্মসূচী থেকে নাইমুল গণি সাইফ, কাকলী চক্রবর্ত্রী, মাহফুজ আলম, জেসমিন নাহার এবং তাসনিম তাবাচ্ছুম।
সভায় আইসিভিজিডি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, স্টেকহোল্ডারদের ভূমিকা এবং এর কঙ্খিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি জেলার ৬৪টি নির্বাচিত উপজেলার সরকারী ভিজিডিকার্ডধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধনমূল ককর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলাতে ১৫০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে সহযোগীতা পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।