সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় আইন লংঘনের অপরাধে হালিমা নার্সিং হোম এন্ড ডায়গনাস্টিক সেন্টারে জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় আইন লংঘনের অপরাধে হালিমা নার্সিং হোম এন্ড ডায়গনাস্টিক সেন্টারে জরিমানা

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি : বিধি নিষেধ অমান্য করে হোম কোয়ারেন্টাইনে থাকা ডাক্তার ডেকে অপরেশন করানোর অপরাধে ডুমুরিয়া উপজেলার  চুকনগর  হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এ‍্যান্ড ডায়াগানস্টিক সেন্টারে ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়। এছাড়া স্বাস্থ্য বিধি লংঘনের অপরাধ ১৯৬০ এর ২৬৯ ধারায় ক্লিনিক মালিক পল্লী চিকিৎসক কামাল হোসেনের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯ টায় আদালত পরিচলনা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়,অপরেশন করতে আসা ওই ডাক্তারের নাম বরকত আলী। তিনি সাতক্ষীরার ঋ-শিল্পির স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার। ওই সংস্থার জনৈক সুপার ভাইজার করোনায় আক্রান্ত হওয়ায় ডাক্তার বরকত সহ সংস্থার অনেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু কোয়ারেন্টাইন এবং লকডাউন অমান‍্য করে অন্য জেলায় অপরেশন করতে আসায় এই ব‍্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।