সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার খর্ণিয়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে মাটিপানি পরীক্ষার মাধ্যমে মৎস্য পরামর্শ সেবা ও ভিডিও চিত্র প্রদর্শন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার খর্ণিয়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে মাটিপানি পরীক্ষার মাধ্যমে মৎস্য পরামর্শ সেবা ও ভিডিও চিত্র প্রদর্শন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামের শতাধিক মৎস্যচাষিকে তাদের ঘের এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। প্রচারণার মাধ্যমে চাষিদের আগে থেকে তাদের ঘেরের মাটি ও পানি সাথে করে আনতে বলা হয়। সরেজমিনে দেখা যায় চাষিরা বোতল ভরে তাদের ঘেরের পানি ও পলিথিন ভরে ঘেরের কাঁদামাটি এনেছেন। একটি টেবিলে ক্ষেত্র সহকারি আব্দুস সালাম এর নেতৃত্বে মৎস্য দপ্তরের দক্ষ কারিগরি পরামর্শক দল প্রস্তুত। পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে চাষিদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।  পরামর্শ নিতে আসা চাষি ইদ্রিস জোয়াদ্দার বলেন তিনি খুব খুশি কারন মাটি ও পানি নিয়ে তাকে ১০ কি. মি. দূরের মৎস্য দপ্তরে যেতে হয়নি। উপজেলা মৎস্য দপ্তর তার ঘের পাড়ে এসে পরামর্শ সেবা দিয়েছেন। এতে তার খরচ ও সময় অপচয় হয়নি।  এ সময় ডুমুরিয়া উপজেলার মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।