সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার সাহস ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শাহাজালাল মোড়লকে দেখতে চায় | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার সাহস ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শাহাজালাল মোড়লকে দেখতে চায়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শাহাজালাল মোড়লকে দেখতে চায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নবাসী।
শাহাজালাল ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে যুগ্ন আহ্বায়ক হিসেবে দলকে ঐক্যবদ্ধ রেখে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার আনুগত্যতা পোষণ করে কাজ করে যাচ্ছেন তিনি। বিগত দিন রাজনীতি করে শাহাজালাল মোড়ল কিছু পাননি, সেহেতু সামনে একটি সুযোগ রয়েছে ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার, সে হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে পেতে দাবী তুলেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।
৯নং সাহস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আলাপ করলে জানা গেছে বিগত দিনে শুধু দলে কে শ্রম দিয়েই গেছেন। যেকোন প্রয়োজনে তাকে পাশে পেয়েছেন নেতাকর্মীরা। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহাজালাল মোড়ল ভাইকে মনোনয়ন দিতে হবে। তিনি তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্ট বুঝেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীদের সাধারণ মানুষের আরো বেশি মূল্যায়ন করবেন। তাছাড়া শাহাজালাল মোড়ল
স্কুল সদস্য পদে নির্বাচিত হয়ে এলাকায মানুষের সেবা করেছেন।
এ বিষয়ে ৯নংসাহস ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী বৃন্দ বলেন, শাহাজালাল মোড়লএকজন ত্যাগী নেতা। সুখে-দুঃখে সবার আগে আমরা ইউনিয়নবাসী তথা আওয়ামী লীগ নেতা কর্মীরা শাহাজালাল মোড়লকে কাছে পাই। তাই তাকে ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
তিনি অনেক শ্রম দিয়ে ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগকে ধরে রেখেছেন। এত শ্রম দেওয়ার পরও তিনি উল্লেখ যোগ্য কিছু হতে পারেননি।
তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই। আমাদের দাবী তার বিগত দিনের কার্যক্রম বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে। আমরাও তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সাহস ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রাম, ওয়ার্ড পর্যায়ের দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ জনপদের প্রতিটি মানুষের সাথে রয়েছে আমার সর্ম্পক। মানুষের সুখে-দুখে পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। তাই প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।