সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগার লবিকে ডুমুরিয়া মিকশিমিল ইউনিয়নবাসী ও বিএনপি’র পক্ষ থেকে ‎‎সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় গনসংবর্ধনা দেয়া হয়।

গনসংবর্ধনা শেষে বিকাল সাড়ে ৫টায় সংসদ সদস্য আলী আসগার লবি মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় আলী আসগার লবি বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

আলী আসগার লবি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শাসন ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ” তাই দেশ গড়ার কাজে কোনো বিভেদ রাখা চলবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না।

যুবদল নেতা জি এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি শখা, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আ: মালেক সরদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, ৩ নং রুদাঘরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার হালদার আমিরুল ইসলামসহ উপজেলা ও জেলা স্থানীয় নেতৃবৃন্দ।

জোয়ার্দ্দার ট্রেডার্সের সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গাজী আতিয়ার রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।