সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার বিল-ডাকাতিয়া মানুষ পানি বন্দি সবজি ও তরমুজের ক্ষেত অচিরেই ডুবে যাওয়ার আশংকা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার বিল-ডাকাতিয়া মানুষ পানি বন্দি সবজি ও তরমুজের ক্ষেত অচিরেই ডুবে যাওয়ার আশংকা

শেখ মাহতাব হোসেন: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা, পাউবো বলছে গবেষণা চলছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লুইসগেট গুলোর কপাট বন্ধ রাখা ও শোলমারি নদী ভরাট হযয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ।

ডুমুরিয়া উপজেলার রংপুর, রঘুনাথ কৃষ্ণ নগর, রামকৃষ্ণপুর গজেন্দ্রপুর, শাহাপুর, দেডুলী সহ গুটুদিয়া ইউনিয়নের লতা, খামারবাড়ি, আড়ঘাটা, পশ্চিম বিলপাবলা, বিলপাবলা, কুলটি পঞ্চ, মির্জাপুর সহ প্রত্যন্ত গ্রামের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কিত জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম।

এই জলবদ্ধতার কারনে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। মৎস্য চাষীদের মধ্যে দেখা দিয়েছে দূর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাচা মালের। নানা মুখি সংকটের আশংঙ্খায় ভুগছে এ অঞ্চলের হাজারো শ্রমজীবী পেশার মানুষ। জলবদ্ধতার কারণে এ এলাকায় বেড়ে গিয়েছে নানান পানিবাহিত রোগ। এ অঞ্চলের অর্থনীতি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। এই বন্দিদশা থেকে মুক্তি চেয়ে এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন এ সব এলাকার হাজার হাজার বিঘা জমিতে ধান ও সবজি চাষ ব্যহত হচ্ছে।পানি পঁচে ঘেরের মাছ ও শাক-সবজি গাছ মারা যাচ্ছে। এই জলবদ্ধতা নিরসনে জরুরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা দেখা দিবে।

এ দিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন,এ মৌসুমে হেক্টর ১০ জমিতে আমনধান, সবজি ও অপসিজেন তরমুজ পানিতে নিয়েজিত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।