সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে মুদি দোকানে চুরি | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে মুদি দোকানে চুরি

ডুমুরিয়ায় একটি দোকানে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাঁঠালতলা বাজারে ব্যবসায়ি অশোক কুমার দের মুদি দোকানে এ ঘটনা ঘটে। নগদ টাকা,মালামালসহ প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছ। খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী এবং বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারের ওই মুদি দোকানে বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত নামা চোরেরা একতলা ভবনের সিড়ি ঘরের চালের টিন খুলে ও চালের নীচে থাকা লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরেরা নগদ ১৫ হাজার,সাবান, সিগারেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। প্রসংগত বুধবার দিবাগত রাতে ডুমুরিয়া থানাধীন থুকড়া বাজারে দুই দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।