সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচীর আওতায় সার বীজ বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচীর আওতায় সার বীজ বিতরণ

ডুমুরিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪০০ জনকে সবজি বীজ, ৪৫ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৩৫০ জনকে সরিষা বীজ, ৭৫০ জনকে সূর্যমুখী বীজ, ৩০ জনকে গম বীজ বিনামুল্যে প্রদান করা হয়।

প্রত্যেককে হাইব্রীড সবজি বীজ ৪০ গ্রাম, শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, গম বীজ ২০ কেজি, ড্যাপ সার ১০ কেজি, এবং মিওরেট অব পটাশ সার ১০
কেজি সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/পূনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, গম, শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল-আমিন, বক্তব্য দেন‌ ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি
অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম এবং মোঃ আরিফুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।