সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আইনজীবীর মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আইনজীবীর মৃত্যু

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এ্যাডঃ সোহেল পারভেজ বাবু চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর ইন্তেকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের বাসিন্দা।
জানা যায় গত ২০ফেব্রুয়ারী খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে পিকআপের সাথে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিক-আপের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পি.জি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।