সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল নতুন জাতের ধান (ব্রি ধান৯২ এবং ব্রি ধান১০০) চাষ প্রদর্শনীর উপর মাঠ দিবস মালতিয়া গ্রামে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামে নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় উচ্চ ফলনশীল নতুন জাতের ধান (ব্রি ধান৯২ এবং ব্রি ধান১০০) চাষ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সদস্যরা কিভাবে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে সরেজমিনে কৃষকদের মাঠে ধানের ক্ষেত পরিদর্শন করানো হয়। প্রদর্শনীর আওতায় কৃষকরা কিভাবে অধিক ফলন পেয়েছেন এ ব্যাপারে কৃষকরা তাদের নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করেন। সেইসাথে নবলোক পরিষদ কর্তৃক তারা যে সহযোগিতা ও সার্বিক পরামর্শ পেয়েছেন তার জন্য নবলোক পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রকাশ চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিস, ডুমুরিয়া, আশুতোষ কুমার দাস, উপজেলা কৃষি অফিস, ডুমুরিয়া, বাপ্পী হুসাইন, সহকারী কৃষি কর্মকর্তা, নবলোক এবং সফল কৃষকবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবলোক পরিষদের মাঠকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা, নবলোক পরিষদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।